সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:১৬ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আমির উদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় নরপাড়া এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আমিরের মৃত্যু হয়। 

স্থানীয়রা জানায়, সড়ক পার হওয়ায় সময় হঠাৎ পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে মুহূর্তে আমির হোসেন রাস্তায় লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে স্বজনের তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনায় পর অটোচালক রিকশা নিয়ে পালিয়ে যায়।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত