জাতীয় প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী

নির্বাচন বানচাল করলে নিষেধাজ্ঞা দেওয়া উচিত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০১ এএম

যুক্তরাষ্ট্রকে নির্বাচন প্রতিহতকারীদের ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘যারা বাংলাদেশে পেট্রোলবোমা নিক্ষেপ করছে এবং যারা নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এনএএনটিভি বিডিডটকম অনলাইন সংবাদ পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

দুষ্কৃতী ও আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে একযোগে আওয়াজ তোলার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। এনএএনটিভি বিডিডটকম অনলাইনের সম্পাদক ও প্রকাশক সাবিনা মুবাশশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ কে এম শামীম ওসমান এমপি, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, তাঁতী লীগের সভাপতি প্রকৌশলী শওকত আলী, পোর্টালটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন দীপু ও পরিচালক খাদেম মো. সানাউল্লাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত