দুই বন্ধুকে মিস হওয়া ট্রেনে তুলে দিয়ে ‘নায়ক’ অটোচালক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ এএম

এ যেন সিনেমার কোনো দৃশ্য। বাড়ি থেকে দেরিতে বের হওয়ায় ট্রেন মিস হচ্ছিল দুই যুবকের। এ সময় হঠাৎ করেই যেন হাজির হন এক অটোচালক। ঝড়ের গতিতে পরের স্টেশনে দুই বন্ধুকে নামিয়ে দেন তিনি। আর এজন্য ২০ মিনিটে ১৭ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় তাকে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে আদিল হুসেন নামের এক যুবক জানিয়েছেন, এসবিসি স্টেশন থেকে প্রশান্তি এক্সপ্রেসে ওঠার কথা ছিল তাদের। ট্রেন ছাড়ার কথা দুপুর ১টা ৪০ মিনিটে। কিন্তু তারা বাড়ি থেকে বের হতে দেরি করে ফেলেন। মারাথাল্লি থেকে ১২টা ৫০ মিনিটের দিকে রওনা হন। সেখান থেকে স্টেশনের দূরত্ব ১৭ কিলোমিটার। এ সময় রাস্তায় ছিল ভয়াবহ জ্যাম।

আদিল এবং তার বন্ধু যখন ভাবছিলেন, ট্রেন মিস হয়ে গেল। তখনই দৃশ্যপটে হাজির হন অটোচালক। তিনিই প্রস্তাব দেন পরের স্টেশনে পৌঁছে দেবেন। সেখান থেকে ট্রেন ধরা যাবে। দেরি না করে অটোয় উঠে পড়েন দুই বন্ধু। তারপরই চমকে দেওয়া কাণ্ড। একপ্রকার উড়িয়ে নিয়ে যান ওই চালক।

আদিল হুসেন বলেন, যখন পরের স্টেশনে পৌঁছাই, তখনও আমাদের ট্রেন সেখানে পৌঁছায়নি। এজন্য অটোচালককে মাত্র ২৫০০ রুপি ভাড়া দেন তারা। ট্রেন না পেলে যে তাদের প্লেনে যেতে হত!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত