নদীতে ভাসছিল নারীর নিথর দেহ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১২:১২ এএম

সাভারের আশুলিয়ায় বংশাই নদী থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বংশাই নদীর শিমুলিয়ার বিক্রমপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম রুবিনা খাতুন (২৫)। সে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ জানায়, বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিক্রমপুর এলাকায় বংশাই নদীতে একটি অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশের টহলটিম ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা মরদেহটি উদ্ধার করে এবং উদ্ধারের পরে নিহতের পরিচয় শনাক্ত করে।

এ বিষয়ে আশুলিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বলেন, খবর পেয়ে নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছু বলতে পারছি না। পরে বিস্তারিত জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত