প্রিমিয়ার ব্যাংকের ডিএমডি ওয়ালি উল মোর্শেদ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১২:৪০ এএম

সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেলেন এসএম ওয়ালি উল মোর্শেদ। নতুন কর্মস্থল প্রিমিয়ার ব্যাংকে যোগদানের পূর্বে তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চ হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৯ সালে প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবে যোগদানের মধ্যদিয়ে প্রথম কর্মজীবন শুরু করেন এসএম ওয়ালি উল মোর্শেদ। দীর্ঘ ২৪ বছরের ব্যাংকিং জীবনে তিনি প্রাইম ব্যাংক, ইউসিবি ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিশেষত ব্রাঞ্চ ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, কোয়ালিটি অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক মিটিগেশন বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। মোর্শেদ বিআইবিএম থেকে এমবিএম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে এম কম ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি এবং সম্মেলনে অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত