প্রার্থিতা ফিরে পেলেন ফারজানা রাব্বী বুবলী, এলাকায় আনন্দের জোয়ার

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার নির্বাচন কমিশন আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার কন্যা, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলীর মনোনয়ন বৈধ ঘোষণা হওয়া তার নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার বইছে। এলাকার বিভিন্ন হাট-বাজারে, চা দোকানসহ স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।

সাঘাটা উপজেলার হাট ভরখালী এলাকার সম্রাট মিয়া বলেন, বুবলী আপার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ায় আমরা সবাই খুবই আনন্দিত। আমি মনে করি আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পাবেন তিনি। 

ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের তাজু মিয়া বলেন, সকল ষড়যন্ত্র জাল ছিন্ন করে বুবলী আপার মনোনয়ন বৈধ হয়েছে। আল্লাহর নিকট শুকরিয়া জানাই। বুবলী আপা যোগ্য প্রার্থী। অন্যান্য প্রার্থীর তুলনায় দুই থেকে তিন গুণ ভোট বেশি পেয়ে এমপি নির্বাচিত হবেন। আমরা তার জন্য মন ভড়ে দোয়া করি।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত