ক্রিকেটার মুশফিকের বন্ধু পরিচয়ে প্রতারণা

 ২ বছর কারাদন্ড

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৫ এএম

জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের বন্ধু পরিচয়ে প্রতারণার অভিযোগে আশরাফুল ওমর উজ্জ্বল নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ দন্ড দেন। কারাদণ্ডের সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও এক মাস বেশি কারাভোগ করতে হবে আসামির। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে আদালত। মামলার এজাহার থেকে জানা যায়, আসামি আশরাফুল ওমর উজ্জ্বল ভাটারা থানাধীন নর্দায় বাদীর জাপান মটরসের শোরুমে গাড়ি কিনতে আসেন। তখন তিনি নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিভুক্ত একজন খেলোয়াড় ও অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক হিসেবে পরিচয় দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত