পদ্মা রেলসেতু থেকে পড়ে যুবকের মৃত্যু!

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১১:০৫ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা রেলসেতুর নীচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরনে দুইটি জামা ও একটি ট্রাউজার প্যান্ট এবং পায়ে জুতা ছিল। এছাড়া তার একটি হাত ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে পদ্মা রেল সেতুর ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। থানা পুলিশও ঘটনাস্থলে আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত