দুবাইয়ে গাড়ি চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সোয়াইব নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার বিটঘর ইউনিয়নের কুতুবুর রহমানের ছেলে। গত বুধবার রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। চার দিন আইসিইউতে থাকার পর গতকাল রবিবার স্থানীয় সময় বেলা ১১টায় তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত