ডাকাতির স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৭

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০১:০৭ এএম

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট বাজারে গত বৃহস্পতিবার রাতে দুটি স্বর্ণের দোকানে ডাকাতি ও প্রহরী হত্যার ঘটনায় সাহাদাত হোসেন, মিজানুর রহমান রনিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির ৬০ ভরি স্বর্ণালংকার, ১৬০ ভরি রুপা ও স্বর্ণ বিক্রির সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। গতকাল সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত