প্রশ্ন : আমাদের দেশে প্রায় মসজিদে মিম্বারে, মিহরাবে, ওপরে অথবা দুই পাশে মক্কা-মদিনার মিনারের ছবি, কলেমাসংবলিত টাইলস ব্যবহার করা হয়। এ ব্যাপারে ইসলামের বিধান কী?
- শোয়েব মজুমদার, বাসাবো, ঢাকা
উত্তর : প্রশ্নে বর্ণিত জিনিসগুলো যদি এমনভাবে প্রদর্শন করা হয় যে নামাজি ব্যক্তির দৃষ্টি সেগুলোর দিকে পড়ে, তাহলে নামাজ মাকরুহ হবে। (আদ্দুররুল মুখতার : ১/৬৫৮, আহসানুল ফাতাওয়া : ৬/৪৫৯, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৯/৬৯)
