বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর আমন্ত্রণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ডা. একেএম মোশাররফ হোসেন বৈজ্ঞানিক সেমিনারে অংশ নেবেন। আগামী ১৭ থেকে ২২ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেডকোয়ার্টার জেনেভায় ইনফ্লুয়েঞ্জা গাইডলাইন কমিটির বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন। ইনফ্লুয়েঞ্জা রোগে প্রতিবছর ৩০ থেকে ৫০ লাখ লোক আক্রান্ত হয়। তার মধ্যে ৬ থেকে ৭ লাখ বিশেষত শিশু ও বৃদ্ধ এই রোগের জটিলতায় মৃত্যুবরণ করেন। যথাযথ চিকিৎসা ও টিকার মাধ্যমে ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্তের হার, জটিলতা এবং মৃত্যুহার কমানো যায়। বিজ্ঞপ্তি
×
