টাঙ্গাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:১৯ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় মো. মহীউদ্দিন (৪৫) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার ধলাপাড়া গোপিনপুর আষারিয়া চালা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মহীউদ্দিন উপজেলার  গোপিনপুর চওনা পাড়া গ্রামের মৃত ফজর আমিনের ছেলে। 

স্থানীয়রা জানায়, ওই মোটরসাইকেল আরোহী মুরগির খাদ্য ও ওষুধের জন্য সাগরদিঘী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে আষারিয়া চালা বাজারে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এসময় ট্রাকের চাপা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত