শট খেলবেন। না, খেলবেন না। না, খেলেই ফেলবেন।
এক বলে এত কিছু করতে গিয়ে শেষ পর্যন্ত আউটই হয়ে গেলেন লিটন। ক্লার্কসনের স্লো বাউন্সারে শুরুতে শট খেলতে উদ্যত হলেও মাঝে আটকে রেখেছিলেন নিজেকে, শেষ মুহূর্তে আবার ব্যাট চালালেন।
তবে তার ব্যাট নাগাল পায়নি বলের। গ্লাভসে লেগে বল বরং গেছে পেছনে, উইকেটকিপার টম ব্লান্ডেল নিয়েছেন সহজ ক্যাচ। বাংলাদেশ পথ হারিয়েছে আরেকটু।
এদিকে হৃদয়কে আউট করার সুযোগ হারিয়েছে কিউইরা। ইশ সোধির গুগলি মিস করে গিয়েছিলেন তাওহিদ হৃদয়। আলোচনা করলেও আম্পায়ারের দেওয়া নট আউটের সিদ্ধান্ত শেষ পর্যন্ত রিভিউ করেনি নিউজিল্যান্ড। তবে বল ট্র্যাকিং দেখিয়েছে, রিভিউ নিলে সফল হতো সেটি। ১ রানে তাই বেঁচে গেলেন হৃদয়। এ সুযোগ কাজে লাগাতে পারবেন তিনি?
বাংলাদেশ ৪ উইকেটে ৯২।
