কুলাউড়া হাসপাতাল ইমামের হাত-পা বেঁধে চুরি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০২:৩৪ এএম

মৌলভীবাজারের কুলাউড়ায় এক ইমামের ঘরে ঢুকে তার হাত-পা বেঁধে  চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সকাল ১০টায় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই ইমামের নাম ইকবাল হোসেন। তিনি কুলাউড়া উপজেলা হাসপাতাল জামে মসজিদে ইমামতি করেন এবং হাসপাতাল এলাকার একটি পরিত্যক্ত ভবনে পরিবার নিয়ে বসবাস করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার দেশ রূপান্তরকে জানান, ইমাম ইকবাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে পরিবার নিয়ে থাকেন। গত শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ইমামের ঘরের দরজা ভেঙে তার হাত-পা বেঁধে ঘরের মালামাল লুট করে পালিয়ে যায়। গতকাল বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ইকবাল হোসেন অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত