বিজয় দিবসে নাইনটি এইট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়েছে দিনব্যাপী ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১২ টি দলের অংশগ্রহণে এসএসসি ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে হয় এ আয়োজন। প্রতিযোগিতার ফাইনালে ইউনিক পাওয়ার হিটারকে ৯৮ রেইনার্স চ্যাম্পিয়ন হয়।
প্রতিটি দলের ৬ জন পুরুষ দুইজন নারী ক্রিকেটারের অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম, আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল ও স্পোর্টস সায়েন্স বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম রনি।
টুর্নামেন্টের এই আয়োজনে বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট টিমের সঙ্গে আয়োজকদের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের সময় অনুযায়ী বিকেল ৪টা ৩১ মিনিটে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এছাড়া টুর্নামেন্টে আগত দর্শকদের কাছ থেকে দুস্থ ও শীতার্তদের জন্য অব্যবহৃত শীতবস্ত্র সংগ্রহ করা হয়। দর্শকদের সঙ্গে আসা শিশু-কিশোরদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
