ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৫ এএম

জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি ও ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এম সেলিম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ শহরের হামদহ আলফালা হাসপাতালের এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাংবাদিক এম সেলিমের জামাই ইমতিয়াজ আহমেদ জানান, রাতে আলফালার সামনে রাস্তা পার হচ্ছিলেন সাংবাদিক এম সেলিম। সেসময় হামদহ স্ট্যান্ড থেকে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মেহেদী হাসান টিটো তাকে ফরিদপুর মেডিকেলে রেকর্ড করে। সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়। 

সাংবাদিক এম সেলিমের মৃত্যুতে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণির পেশার মানুষ শোক জানিয়েছেন।

নিহত সেলিম ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি গ্রামের বাসিন্দা ও এডি পরিবহনের মালিক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত