শাশ্বতকে টলিউডের ‘মুরগী’ আখ্যা রচনা ব্যানার্জির!

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম

বলিউড থেকে শুরু করে টলিউড, দাপিয়ে কাজ করছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। বলিউডের ‘কাহানি’ ছবিতে শাশ্বত অভিনীত বব বিশ্বাস চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পায়। তবুও তিনি বলিউডে না ঝুকে বাংলার বুকেই বারবার রাজত্ব করতে চেয়েছেন। 

এরমধ্যে এই অভিনেতাকে টলিপাড়ার মুরগী বলে আখ্যা দিলেন রচনা ব্যানার্জি। তার কথায়, টলিপাড়ার শিয়াল পন্ডিত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কারণ তিনি ভীষণ বুদ্ধিমান। কাকে কোন কথা কোন সময় বলতে হবে, সবটাই ভীষণ মেপে পা ফেলেন তিনি। তবে শাশ্বত চট্টোপাধ্যায় প্রথম থেকে এত মেপে কাজ করেননি। তবে তিনি এটা জানেন, দেশীয় মুরগীর স্বাদ দেশের স্থানীয় মানুষই বুঝবে। তাই এত সুযোগ পেয়েও তিনি বাংলা ছেড়ে মুম্বাই চলে যান নি। ‘অপুর সংসার’ টক শোতে এসে এমন মন্তব্য করে বসেন রচনা। 

শাশ্বত চট্টোপাধ্যায় শুরু থেকে একাধিক ছবিতে অভিনয় করলেও সাফল্যের দেখা পান মধ্যবয়সের পর থেকে। তখন থেকেই তাকে নিয়ে টলিপাড়ায় মাতামাতি শুরু। একের পর এক দাপুটে চরিত্রের প্রস্তাব পেতে থাকেন। তবে তিনি ট্রেন্ডে গা ভাসান নি। যে চরিত্র তার পছন্দ হয়েছে সেই চরিত্রকেই তিনি গ্রহণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত