ম্যাচসেরা সাকিব, বোলিং করেছেন উপভোগ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ এএম

পুরো ১০ ওভার বল ঘুরাতে হয়নি তানজিম হাসান সাকিবকে। তার আগেই গুড়িয়ে গেছে নিউজিল্যান্ড। দুর্দান্ত বোলিং ফিগারে এই তরুণ পেসারই হয়েছেন ম্যাচসেরা।

৭ ওভার বল ঘুরিয়ে ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আদায় করেছেন দুটি মেইডেন ওভার। তাতেই ম্যাচের সেরা ক্রিকেটার বনে গেছেন তিনি।

ম্যাচসেরার পুরস্কার জিতে সাকিব বলেছেন, 'বোলিং উপভোগ করেছি। যেভাবে শুরু করেছি, ভালো লেগেছে। উইকেট ধরে ধরে বোলিং করতে চেয়েছি, লাইন ও লেংথ ধরে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত