পরিবর্তনের ঢেউয়ে পাকিস্তানের কোচিং প্যানেলে ইয়াসির আরাফাত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম

পরিবর্র্তনের পালায় আরও একবার বদল এলো পাকিস্তানের কোচিং প্যানেলে। পাকিস্তান টি-টোয়েন্টি দলের হাই পারফরম্যান্স কোচ হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন ইয়াসির আরাফাত। বর্তমানে এ দায়িত্বে থাকা সাইমন হেলমটের স্থলাভিষিক্ত হচ্ছেন আরাফাত।

পিসিবি সূত্রে ইএসপিএনক্রিকইনফো এ তথ্য জানিয়েছে। সাইমন পাকিস্তান দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে থাকলেও ব্যক্তিগত কারণে এ দায়িত্ব পালন করতে পারবেন। অনেকটা দেরিতে হলেও পিসিবি তাই এমন সিদ্ধান্ত নিয়েছে। আপাতত শুধু এক সিরিজের জন্যই দায়িত্ব নিতে যাচ্ছেন ইয়াসির আরাফাত। দলের সঙ্গে সরাসরি নিউজিল্যান্ডে যোগ দেবেন তিনি।

ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৩টি টেস্ট, ১১টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন ইয়াসির আরাফাত। নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামী ১২ জানুয়ারি মাঠে নামবে পাকিস্তান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত