রোমাঞ্চিত ও গর্বিত শান্ত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ পিএম

বাংলাদেশের একমাত্র অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে তিম ফরম্যাটেই জয় পেয়েছে বাংলাদেশ। 

সিলেট টেস্ট জয়ের পর নেপিয়ারে ওয়ানডে, এবার সেই একই মাঠে টি-টোয়েন্টিতেও জয় পেয়েছে বাংলাদেশ। 

জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন তিনি রোমাঞ্চিত। 

বলেছেন, 'খুবই রোমাঞ্চিত। যেভাবে খেলেছি, তাতে গর্বিত। তারা (নেপিয়ার) দ্রুত শিখেছে। (রান তাড়ায় চাপ) ক্রিকেটের সৌন্দর্য এটিই। তবে তাদেরকে আটকে দেওয়ার পর থেকেই আত্মবিশ্বাসী ছিলাম আমরা।'

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্প্রচারক চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় নাজমুলের কণ্ঠে সেই সন্তুষ্টি, ‘আজ আমরা যেভাবে খেলেছি তাতে খুব গর্ব লাগছে। রোমাঞ্চও অনুভব করছি।’

নেপিয়ারে বোলারদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক বলেছেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা দ্রুত শিখেছে। শরীফুল, তানজিম ও মেহেদী নতুন বলে খুব ভালো করেছে। মেহেদী তো এই কন্ডিশনে দারুণ বল করেছে।’

নিউজিল্যান্ডের সাদামাটা লক্ষ্য যে বাংলাদেশ খুব সহজে তাড়া করেছে তা নয়। ৮.৪ ওভারের মধ্যে ৬৭ রান তুলতে ৩ উইকেট হারানোর পর ১৪ ও ১৫তম ওভারে দলীয় ৯৬ ও ৯৭ রানে হারাতে হয় আরও ২ উইকেট। ম্যাচ শেষে নাজমুলের কাছে জানতে চাওয়া হয়, ব্যাটিংয়ের সময় চাপ অনুভব করেছেন কি না? নাজমুলের উত্তর, ‘এটা দারুণ উইকেট। এমন দলের বিপক্ষে এই কন্ডিশনে চ্যালেঞ্জিং। তাদের অল্প রানে বেঁধে ফেলার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ছেলেরা ভালো করেছে।’

মাউন্ট মঙ্গানুইয়ে আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ জিতে এখন সে ম্যাচ নিয়েও আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক, ‘দ্বিতীয় ম্যাচটা এখন খুবই গুরুত্বপূর্ণ। খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী আছে। এখন আমাদের পরিকল্পনা করতে হবে পরের ম্যাচের জন্য এবং আশা করি, সবাই নিজেদের কাজটা করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত