জাকিরের ৯৯, দাপুটে জয়ে ফাইনালে পূর্বাঞ্চল

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ পিএম

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের ম্যাচে আজ জয় পেয়েছে পূর্বাঞ্চল। দক্ষিণাঞ্চলকে তারা ৭ উইকেটে পরাজিত করেছে। যে জয়ে তারা পৌঁছে গেছে টুর্নামেন্টের ফাইনালে। 

আগে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল ২০৭ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া আশিকুর রহমান শিবলি করেন ৩৮ রান।

নাঈম হাসান ৪টি ও নাসুম আহমেদ ২টি উইকেট শিকার করেছেন। 

২০৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় পূর্বাঞ্চল। দলের পক্ষে সর্বোচ্চ ৯৯ রান করেন জাকির হাসান। মাহমুদুল হাসান জয় করেন ৫৪ রান।

দক্ষিণাঞ্চলের হয়ে একটি উইকেট শিকার করেছেন সুমন খান। বাকি দুটি উইকেটই রান আউট। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত