নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:২২ এএম

নাশকতা এবং পুলিশ এসালট মামলার আসামি ভাসাবি ফ্যাশনসের মালিক জামানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় গুলশান ডিবি পুলিশের অভিযানে উত্তরা থেকে গ্রেপ্তার হন এই বিএনপি নেতা। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

এর আগে গুলশানে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনায় গত ২ নভেম্বর গুলশান থানায় একটি মামলা করে পুলিশ। জামান ছাড়াও এই মামলায় আসামি করা হয় ঢাকা হোটেল ও রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. শাজাহানসহ ৩৪ জনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত