বিএনপি লাল কার্ড খেয়ে পালিয়ে গেছে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে। বিএনপি কোথায় পালিয়ে গেছে। কার সঙ্গে খেলবেন। বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। ওরা পালিয়ে গেছে। পল্টনের খাদে পড়ে গেছে। বিএনপির এক দফা ভুয়া। ৩২ দল ও বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপির দফা, সরকার হটাও, বিএনপির আন্দোলন ভুয়া।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগুন সন্ত্রাস বিএনপি, ৩২ দল, ২৮ দফা ভুয়া। জোরদার খেলা হবে। বঙ্গবন্ধুর কন্যা বসে আছে। বিজয়ের লাল সূর্যের পতাকা হাতে। ৭ জানুয়ারি বিজয়ের বন্দরে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা পৌঁছাব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, শেরে বাংলা, অশ্বিনী কুমার, আব্দুর রব সেরনিয়াবাতের দেশ বরিশাল। কীর্তনখোলা নদী, সবুজ শ্যামলা ভূমি। এই বরিশাল ছিল বঙ্গবন্ধুর আন্দোলনের দুর্গম ঘাঁটি আজকের বরিশাল শেখ হাসিনার দুর্জয় ঘাঁটি। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ। আবার যদি ইচ্ছে করে, আবার আসিব ফিরে- দুঃখ-সুখের ঢেউ খেলানোর কীর্তনখোলার তীরে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের সঞ্চালনায় ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের সভাপত্বিতে এর আগে বক্তব্য রাখেন-আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বরিশাল-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আবদুল হাফিজ মল্লিক নৌকা, বরিশালের সন্তান অভিনেতা মীর সাব্বির, অভিনেত্রী তারিন জাহান, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সহ-সভাপতি কর্নেল অব. জাহিদ ফারুখ শামীম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত