তৈমুরের হুঁশিয়ারি

এজেন্টদের বের করে দিলে পরিণতি খারাপ হবে

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১০:৫৪ পিএম

তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনে দলটির প্রার্থী তৈমুর আলম খন্দকার তার দলের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিলে পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন। নির্বাচন কমিশনের প্রতি ভোটের দিন কেন্দ্রগুলোতে তৃণমূল বিএনপির পোলিং এজেন্টদের অবস্থান নিশ্চিত করতে দাবি জানান তিনি।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে তিনি এ কথা বলেন।

তৈমুর আলম খন্দকার বলেন, আওয়ামী লীগের দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বী হওয়ায় ভোটাররাও বিভক্ত হয়ে গেছে। এতে আমার জনপ্রিয়তা অনেক বেড়েছে।

তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে সরকার আন্তর্জাতিক সংকটে পড়বে। তাই আমি মনে করি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হলে সব প্রার্থীকে সহানুভূতিশীল হয়ে কাজ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত