ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা, ভারত একাদশে ২ পরিবর্তন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:২২ পিএম

কেপটাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে ভারতীয় দল কেমন হয়, সেই প্রশ্নই ঘুরছিল। অনুশীলনের সময় শার্দূল ঠাকুরের চোট পাওয়ায় চিন্তায় পড়েছিল রোহিত শর্মারা। আদৌ তিনি কেপটাউন টেস্টে খেলতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ দেখা গেছিল। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্ট থেকে ছিটকেই গেলেন শার্দূল।

সেঞ্চুরিয়ানের মতো কেপটাউনের পিচও পেস বোলিং সহায়ক। তাই চার পেসার ও এক স্পিনার অলরাউন্ডারকে রেখেই দল সাজিয়েছেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। সেই দলে রবিচন্দ্রন অশ্বিনের বদলে রবীন্দ্র জাদেজাকে রাখা হয়েছে।

ভারতীয় দলও চাইছে তাড়াতাড়ি প্রথম ইনিংস শেষ করতে। যদিও দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধেই বল করা খুব একটা সহজ কাজ নয়। সেই কঠিন চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছেন জসপ্রীত বুমরারা। শার্দূলের পরিবর্তে দলে আনা হল পেসার মুকেশ কুমারকে। আগেও তার টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। সেটাকেই কাজে লাগাতে চাইছেন দ্রাবিড়।

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও মুকেশ কুমার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত