নৌকার পক্ষে প্রচারে ডা. সাহেদ ইমরান

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০১:৪৭ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফের পক্ষে ভোট চাইলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু পরিষদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. সাহেদ ইমরান।

আজ বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি নৌকা প্রতীকে ভোট চান ।

ডা. সাহেদ ইমরান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই। তাই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় অন‌্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসু'র মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা সংগ্রাম বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য কামাল ওসমান ও প্রশান্ত কুমার দাশ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক মানব উন্নয়ন বিষয়ক উপ—সম্পাদক রোমান মিয়াসহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত