ভোটকেন্দ্র থেকে অবিস্ফোরিত বোমা উদ্ধার

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১০:১৩ এএম

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে থেকে দুইটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে বিষয়গুলো নিশ্চিত করেছেন

গাবতলী থানার পুলিশের ওসি আবুল কালাম আজাদ। এদিন ‍দুপুরে এই বোমাগুলো উদ্ধার করা হয়।

ওসি জানান, উপজেলার সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে দুপুরে অবিস্ফোরিত হাতবোমাগুলো উদ্ধার করা হয়। ভোটারদের মনে ভীতি সৃষ্টি করতেই এ বোমাগুলো রাখা হয়। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে৷

×
সর্বশেষ সর্বাধিক পঠিত