হাটহাজারীতে বেপরোয়া ট্রাকচাপায় নারীর মৃত্যু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৪৫ পিএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বেপরোয়া ট্রাকচাপায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (০৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ইসলামিয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মরিয়ম বেগম (৫০)। তার গ্রামের বাড়ি উপজেলার উত্তর মাদার্শা রহমত ঘোনা এলাকায়। বাবার নাম আলা মিয়া। স্বামীর নাম মোহাম্মদ মিয়া। তার এক ছেলে মধ্যপ্রাচ্যে থাকেন। এদিকে দুর্ঘটনার সাথে সাথে স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি 'আটক' করতে সক্ষম হলেও ঘাতক চালক পালিয়ে যান।

নিহত নারীর ভাতিজা আবু রেজা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারী সদর এলাকায় বোনের বাড়ি যাচ্ছিলেন মরিয়ম বেগম। রাস্তা পারাপারের সময় হাটহাজারী অভিমুখী বেপরোয়া একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মারা যান মরিয়ম। পুলিশ ঘটনাস্থল এসেছে। তারা লাশের সুরতহাল তৈরি করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত