উত্তরায় ইনফিনিটি মেগা মল এর নতুন শাখার উদ্বোধন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:১৭ পিএম

উত্তরা সোঁনারগাও জনপথ মেইন রোড এর ১৩ নম্বর সেক্টরে বিশাল পরিসরে অত্যাধুনিক স্টিল স্ট্রাকচার ডুপ্লেক্স ইনফিনিটি মেগা মলের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা। 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইনফিনিটি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জুনায়েদ, ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান, উত্তরা ইউনিভার্সিটির ট্রাস্টি নাবিদ আজিজ, কোম্পানীর সম্মানিত উপদেষ্টা শফিউল আলম চৌধুরী (সাবেক ব্যবস্থাপনা পরিচালক, পূবালী ব্যাংক লিঃ), কোম্পানীর নির্বাহী পরিচালক জি এম রাশেদুল হক মুকুল, ডিজিএম অপারেশন্স ওয়াহিদ পারভেজ সহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সম্পূর্ণ নতুন ও বৃহৎ পরিসরের এই শপে থাকছে সব ধরণের কালেকশন। যা আপনার শপিংকে করবে পরিপূর্ণ ও আনন্দদায়ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত