ঢাকায় নতুন ৯ এমপি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:১৬ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনে এবার নতুন এমপি হয়েছেন ৯ জন। এদের মধ্যে স্বতন্ত্র থেকে জয়ী হয়েছেন চারজন। বাকি ছয়জন নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। এছাড়াও বাকি ১১ এমপি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন। এদের মধ্যে কেউ দ্বিতীয়বার, কেউবা তৃতীয়বারের মতো এমপি হয়েছেন।

ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আওলাদ হোসেন প্রথমবারের মতো এমপি হয়েছেন। তিনি নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমকে হারিয়ে এ আসনে জয়লাভ করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন।

ঢাকা-৫ (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী-ডেমরা) আসনে নৌকা প্রতীকের প্রার্থী হারুনুর রশীদকে হারিয়ে বিজয়ী হয়েছেন মশিউর রহমান মোল্লা। তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মাদ সাঈদ খোকন ইসলামী ঐক্য জোটের প্রার্থী রবিউল আলম মজুমদারকে হারিয়ে নতুন এমপি হয়েছেন। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছেন।

ঢাকা-৭ (কোতয়ালীর একাংশ, চকবাজার, লালবাগ, হাজারীবাগ ও ধানমন্ডী) আসনে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেছেন মোহাম্মদ সোলায়মান সেলিম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে বাবার আসনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

ঢাকা-১০ (ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান) আসনে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তিনি নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলমকে হারিয়ে তিনি জয়লাভ করেছেন। 

ঢাকা-১১ আসনে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেন মোহাম্মদ ওয়াকিল উদ্দিন। তিনি ৮৩ হাজার ৮৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ঢাকা-১৪ আসনে নৌকার প্রতীক নিয়ে প্রথমবার এমপি হয়েছেন মাইনুল হোসেন খান নিখিল। তিনি ৫৩ হাজার ৫৪০ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লুৎফর রহমাকে হারিয়ে তিনি এমপি হয়েছেন।

ঢাকা-১৭ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। ৪৮ হাজার ৫৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিকল্প ধারা বাংলাদেশের আইনুল হক পেয়েছেন ১ হাজার ৩৮০ ভোট।

ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তিনি ৭৯ হাজার ৮৫ ভোট পেয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত লাঙ্গল প্রতীকের শেরীফা কাদের পেয়েছেন ৬ হাজার ৪২৯ ভোট।

ঢাকা-১৯ আসনের তিনজন প্রার্থী ছিলেন হেভিওয়েট। এ আসনের তিনজন প্রার্থীই আওয়ামী লীগের নেতা। তবে নৌকা প্রতীক পেয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তার বিপরীতে স্বতন্ত্র হিসেবে লড়াই করেন ঈগল প্রতীক নিয়ে তালুকদার মো. তৌহিদ জং এবং  ট্রাক প্রতীক নিয়ে সাইফুল ইসলাম। এ আসনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। তিনি ৮৪ হাজার ৪১২ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালকুদার মো. তৌহিদ জং পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত