পদোন্নতির সম্ভাবনা বাড়ানোর কৌশল

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:২৩ এএম

পদোন্নতি ক্যারিয়ারের সফলতাকে বেগবান করে। আপনার উৎসাহ, দক্ষতা এবং সম্ভাবনাকে প্রতিফলিত করবে। ক্যারিয়ারের  সফলতা বাড়ানোর জন্য কয়েকটি কৌশল বিবেচনায় রাখলে, পদোন্নতি সহজ হতে পারে।

প্রস্তুতির জন্য স্ব-মূল্যায়ন : পদোন্নতি পাওয়ার আগে, সততার সঙ্গে আপনার প্রস্তুতি মূল্যায়ন করুন। আপনি কতটা উপযুক্ত নিজেই পরখ করুন। আপনার দক্ষতা, ক্ষমতা, দুর্বলতা, উন্নতি ও অবনতির ক্ষেত্রগুলো চিহ্নিত করুন। যে পদ আকাক্সক্ষা করছেন, তার জন্য প্রয়োজনীয় দক্ষতা, অভিজ্ঞতা রয়েছে কি না তা মূল্যায়ন করুন।

স্পষ্ট লক্ষ্য নির্ধারণ : ক্যারিয়ারের লক্ষ্যগুলো নোট করুন। এবার সেগুলো অর্জনের জন্য একটি রোডম্যাপ তৈরি করুন। স্পষ্ট এবং অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ আপনাকে পদোন্নতির দিকে কাজ করতে মনোনিবেশ ও অনুপ্রাণিত করবে।

টিম সহযোগিতা : সহকর্মীদের সঙ্গে কার্যকরভাবে কাজ করার পাশাপাশি টিমের (সংবলিত) সাফল্যে অবদান রাখার দক্ষতা অর্জন করুন। কারণ সহযোগিতার দক্ষতা বেশিরভাগ প্রতিষ্ঠানে অত্যন্ত মূল্যবান। কোনো পদোন্নতির জন্যও এটি আপনাকে এগিয়ে রাখতে পারে।

নেতৃত্বে দক্ষ : নেতৃত্বের গুণাবলি প্রদর্শন করুন। এমনকি বর্তমানে যে অবস্থায় আছেন তাতেও। উদ্যোগ নিন, সহকর্মীদের অনুপ্রাণিত করুন। অতিরিক্ত দায়িত্ব গ্রহণসহ প্রকল্পগুলোর নেতৃত্ব দেওয়ার জন্য দক্ষতা দেখান। নেতৃত্ব দিয়ে উদাহরণ হয়ে ওঠার চেষ্টা করুন।

শেখা ও দক্ষতা উন্নয়ন : ক্রমাগত শেখার আগ্রহ এবং দক্ষতা উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে পারলে অবশ্যই পদোন্নতি ধরা দেবে। কেবল শেখার মাধ্যমেই জ্ঞানার্জন ও দক্ষতা বৃদ্ধি করা যায়। শেখার আগ্রহ ও দক্ষতা বৃদ্ধি নতুন টার্গেট নিতে সাহায্য করবে। ঊর্ধ্বতন কর্তার প্রশংসা অর্জনে সহায়ক হবে।

কার্যকর যোগাযোগ দক্ষতা :  যে কোনো অবস্থানেই কার্যকর যোগাযোগ অপরিহার্য। লিখিত বা মৌখিক উভয় ক্ষেত্রেই যোগাযোগের দক্ষতা বাড়ান। পাশাপাশি সক্রিয়ভাবে শ্রোতা হয়ে উঠতে ধৈর্যশীল হোন। স্পষ্ট এবং সংক্ষিপ্ত যোগাযোগের মাধ্যমে আপনার ধারণাগুলো জানাতে পারবেন। এতে সিদ্ধান্ত গ্রহণকারীরা প্রভাবিত হবে।

প্রত্যাশা অতিক্রম করা : বর্তমান অবস্থায় ধারাবাহিকভাবে কর্মদক্ষতার প্রত্যাশা অতিক্রম করুন। অসামান্য ফলাফল প্রদান করুন। টার্গেট পূরণ করুন। দায়িত্বে সক্রিয় হয়ে উঠুন। এভাবে সহকর্মীদের থেকে আলাদা হয়ে উঠতে পারেন।

প্রতিক্রিয়া সাদরে গ্রহণ : ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সহকর্মীদের কাছ থেকে প্রতিক্রিয়ার জন্য উন্মুক্ত থাকুন। কারণ উন্নতির সুযোগ হিসেবে প্রতিক্রিয়া কাজে লাগতে পারে। প্রতিক্রিয়ার জন্য যে কোনো দুর্বলতা বা অবনতির ক্ষেত্রগুলো সক্রিয়ভাবে চিহ্নিত করে মোকাবিলা করতে পারবেন।

ইতিবাচক মনোভাব বজায় রাখা : কর্মক্ষেত্রে ইতিবাচক বা পেশাদার মনোভাব বজায় রাখুন। চ্যালেঞ্জের মুখে অভিযোজন যোগ্যতা এবং স্থিতিস্থাপকতা দেখান। ইতিবাচক আচরণ আপনার খ্যাতি, ক্ষমতা, কর্মদক্ষতা অন্যদের থেকে আলাদা করে তুলবে।

পেশাদার নেটওয়ার্ক তৈরি : প্রতিষ্ঠানের ভেতরে এবং বাইরে শক্তিশালী পেশাদার নেটওয়ার্ক তৈরি করুন। বিভিন্ন ইভেন্টে অংশ নিন, পরামর্শদাতাদের সঙ্গে সম্পৃক্ত থাকুন। প্রতিষ্ঠানের মধ্যে আপনার দৃশ্যমানতা বাড়ানোর সুযোগ খুঁজে বের করুন।

ডকুমেন্ট রাখা : কর্মক্ষেত্রে আপনার অর্জন, দক্ষতা, প্রকল্প এবং মাইলফলকগুলোর একটি রেকর্ড রাখুন। পদোন্নতির জন্য কেস তৈরি করার সময় আপনার অবদানের একটি স্পষ্ট রেকর্ড বেশ সহায়ক হতে পারে।

সময় এবং ধৈর্য ধরা : যখন-তখন পদোন্নতির কথা নয়। সময় নিন, সুযোগের অপেক্ষা করুন। সবচেয়ে ভালো হয় আপনার চাহিদা জানার অনুরোধ পর্যন্ত অপেক্ষা করা। সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করা অপরিহার্য, এটি সাফল্য এনে দিতে পারে। ধরুন, একটি সফল প্রকল্পের পরে বা কর্মদক্ষতা পর্যালোচনার সময় পদোন্নতি বা চাহিদার কথা বলতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত