কম্বোডিয়ার ক্লাবে সুযোগ পেয়ে ভাইরাল ফ্রেঞ্চ ফুটবলার

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম


ফুটবলাদের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। সেটা না হলে অন্তত প্রথম বিভাগে খেলার স্বপ্ন দেখেন। কিন্তু ক'জনেরই সেই ইচ্ছেটা পূরণ হয়। ফ্রান্সের ফুটবলার আন্তোইন লেমারির প্রথম বিভাগ ফুটবলে খেলার ইচ্ছেটা পূরণ হয়েছে কম্বোডিয়াতে। আর এই সুযোগ পাওয়া তাকে ভাইরালও করেছে।
ফুটবল খেলার পাশাপাশি ২০২০ সাল থেকে নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে আসছেন ফরাসি এই মিডফিল্ডার। জন্ম ফ্রান্সে হলেও আন্তোইন লেমারি বেশিরভাগ সময় খেলেছেন ফিনল্যান্ডের নিম্নস্তরের লিগে। 
অবশেষে গেল ৭ ডিসেম্বর কম্বডিয়ার প্রথম বিভাগে খেলা দল বয়েং কেটে নাম লেখান লেমারি। পেশাদার ফুটবলে তার প্রথম ম্যাচের ভিডিও এখন পর্যন্ত প্রায় দেড় লাখ ভিউ হয়েছে। লেমারির ইউটিউব চ্যানেলে সাবসক্রাইবার ২০ হাজারের কিছু বেশি। তারা বেশিরভাগই ফ্রান্সের।
লেমারি বলেন, 'আমি খুবই বিষ্মিত। আমার জীবন বদলে গেছে।' কম্বডিয়ার দলটিতে মে মাস পর্যন্ত খেলবেন লেমারি। লেমারি তার ভিডিওতে ইউরোপের নিম্ন স্তরে খেলার কঠিন দিকগুলো তুলে ধরতেন তার ভিডিওতে। পার্ট টাইমার হিসেবে কাজ করতেন আইসক্রিম বিক্রেতা বা পিজ্জা ডেলিভারি বয় হিসেবে।
লেমারি বলেন, 'আমার জীবনে কি ঘটছে তা দেখাতে পেরে ভালো লাগবে। আমি যেহেতু কম্বডিয়াতে আছি। তাদের জন্য (সাবসক্রাইবার) এটি মজার হবে, কারণ আরেকটি দেশ সম্পর্কে জানতে পারবে।'
বয়েং কেট দলের কোচ বলেছেন, 'সে ভিডিও পোস্ট করলে আমি রাগ হবো না। কারণ এটি কম্বোডিয়ার ফুটবলকে আরও পরিচিত করবে।

  
      

×
সর্বশেষ সর্বাধিক পঠিত