ঢাকার গোপীবাগে অগ্নিকান্ডে পাঁচ দিন বন্ধ থাকার পর ‘বেনাপোল এক্সপ্রেস’ আবারও চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় ট্রেনটি যশোরের বেনাপোল থেকে ১৪১ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে। বেনাপোল রেলস্টেশনের মাস্টার সাইদুজ্জামান জানান, বন্ধ থাকার পর চালু হওয়ার প্রথম দিনেই ৮৩২টি টিকিট বিক্রি হয়েছে।
গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে ঢাকার কমলাপুরে পৌঁছানোর আগে গোপীবাগ এলাকায় চলন্ত অবস্থায় হঠাৎ
বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় ট্রেনটির চারটি বগি। দগ্ধ হয়ে মারা যায় শিশুসহ চারজন। আহত হয় অন্তত ২০ জন। এরপর অনির্দিষ্টকালের জন্য ঢাকা-বেনাপোলের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয় রেল কর্তৃপক্ষ।
