হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিন অ্যালেনের দারুণ ইনিংসে বড় সংগ্রহই পেল নিউজিল্যান্ড। তবু স্বস্তিতে নেই তারা। ফের ইনজুরিতে পড়েছেন অধিনায়ক উইলিয়ামসন। টস হেরে আগে ব্যাট করা কিউইরা তুলেছে ৮ উইকেটে ১৯৪ রান। ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলেন ফিন।
শুরু থেকেই মারমুখি ছিল স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে ফিন ও কনওয়ে তোলেন ৫৯ রান। কনওয়ে ১৫ বলে ২০ রান করে ফিরলে জুটি ভাঙে। উইলিয়ামসনকে নিয়ে দ্রতই রান তুলছিলেন ফিন। তবে ১৫ বলে ২৬ রান করার পর রিটায়ার্ড হার্ট হন উইলিয়ামসন। ইনিংসের দশম ওভারে রান নেওয়ার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন নিউজিল্যান্ড অধিনায়ক।
দলীয় ১৩৭ রানে ফেরেন ফিন। ৭ চার ও ৫ ছক্কায় ৭৪ রান করেন তিনি। পরে মিচেলের ১৭, স্যান্টনারের ২৫ রানে দুইশোর কাছাকাছি পৌঁছায় নিউজিল্যান্ডস।
ইনিংসের ১৯তম ওভারে তিন উইকেট নেন হারিস রউফ।
