চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

  • সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে পাবনায় পৌঁছাবেন
  • রাষ্ট্রপতির পাবনা আসার খবরে জেলায় বইছে উৎসবের আমেজ
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯ এএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চার দিনের সফরে তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন আজ সোমবার (১৫ জানুয়ারি)। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর পাবনায় এটি তার তৃতীয়বার সফর।

রবিবার দুপুরে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা যায়।

সোমবার বেলা ১২টায় ঢাকা থেকে হেলিকপ্টারে পাবনার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি। ১২টা ৪০ মিনিটে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এসে পৌঁছাবেন।

এরপর পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন।

পরদিন মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় কর্মসূচিতে যোগ দিবেন। বুধবার বেলা ১১ টায় স্থানীয় কর্মসূচিতে যোগ দিবেন। পরদিন বৃহস্পতিবার দুপুর ৩টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এদিকে রাষ্ট্রপতির পাবনা আসার খবরে জেলায় বইছে উৎসবের আমেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত