বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর আগাম জামিন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:০০ এএম

প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। তার করা জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্টের আদেশ অনুযায়ী আগামী ১৫ মার্চ পর্যন্ত জামিনে থাকবেন মিন্টু। এই সময়ের মধ্যে তাকে ঢাকার সংশ্লিষ্ট দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে।

আদালতে মিন্টুর পক্ষে জামিন শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। মামলার নথি অনুযায়ী, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করে ভেতরে ইটপাটকেল  ছুড়তে থাকে। এ ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করে রমনা থানায় মামলা করে পুলিশ। এ মামলায় জামিন চেয়ে সম্প্রতি মিন্টুর পক্ষে আবেদন করেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত