ঝালকাঠিতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খুন

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০২:৫২ এএম

ঝালকাঠি পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ১০টায় রিপনের প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। ওই নারীর সঙ্গে রিপন মল্লিকের পরকীয়ার সম্পর্ক ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা-যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন চার দিন আগে ঢাকায় চলে যায়। সোমবার রাত সাড়ে ১০টায় শিরিন তার ঘরের ভেতরে ডাকচিৎকার দিলে স্থানীয়রা ঘরে প্রবেশ করে রিপন মল্লিককে অর্ধ উলঙ্গ অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। এ সময় স্থানীয়রা রিপনকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিপনের ভাই সমির মল্লিক বলেন, স্থানীয়রা তাকে ঘটনাটি ফোনে জানালে তিনি শিরিনের ঘরে গিয়ে তার ভাইকে না পেয়ে মেঝেতে রক্ত মাখা দেখতে পান। এ সময় শিরিন তার ঘরেই ছিল। পুলিশ শিরিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এ ঘটনাটিকে একটি হত্যাকা- বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে পরকীয়ার কোনো সম্পর্ক থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত