বাররের টানা ফিফটি তবুও সিরিজ হার পাকিস্তানের

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম

অধিনায়ক ক্যারিয়ারের এমন শুরু নিশ্চয়ই চাননি শাহিনশাহ আফ্রিদি। কিউইদের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হার ৪৬ ও ২১ রানের ব্যবধানে। আজ শেষ ম্যাচেও ৪৫ রানে হেরে সিরিজ হার নিশ্চিত হলো পাকিস্তানের।

ফিন অ্যালেনের ১৬ ছক্কার বিশ্ব রেকর্ড গড়া ইনিংসের সুবাদে ৭ উইকেটে ২২৪ রান করে নিউজিল্যান্ড। একাদশে তিন বদল নিয়ে নেমেও সুবিধা করতে পারেনি পাকিস্তান। জবাবে পাকিস্তানের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৭৯ রানে।

এদিনও ফিফটি পেয়েছেন বাবর আজম। করেছেন ৩৭ বলে ৫৮ রান। এ নিয়ে টানা তিন ফিফটি করলেন বাবর আজম। তাছাড়া নাওয়াজ ২৮ ও রিজওয়ান ২৪ রান করেন।

যথারীতি টিম সাউদি নেন ২ উইকেট। ম্যাচ ও সিরিজসেরা হয়ে অ্যালেন বলেন, ‘চাচ্ছিলাম শুরুটা যেন ভালো হয়। বল বুঝে বুঝে খেলতে পারি। মোমেন্টাম পেয়ে যাবার পর আমি প্রসেস অনুসরণ করেছি। ্এতেই যেখানে যাওয়ার কথা আপনি পৌঁছে যাবেন।’

সিরিজের বাকি দুই ম্যাচ ১৯ ও ২১ জানুয়ারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত