'প্রাক্তন' এ ১৬ বছর আগের স্মৃতি ফিরলো

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১১:৫৮ পিএম

একসময় বায়ার্ন মিউনিখে খেলতেন মিশেল ভাইজার। তিন বছর তেমন খেলার সুযোগ পাননি বলে ২০১৫তে মিউনিখকে বিদায় জানান। আজ সেই আলিয়াঞ্জ অ্যারেনায় ১৬ বছর আগের এক স্মৃতিকে ফেরালেন ২৯ বছর বয়সী রাইট ব্যাক। বুন্দেলিগার ম্যাচের ৫৯ মিনিটে বক্সের ভেতর থেকে বাপায়ের দুর্দান্ত শটে ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে যে গোল এনে দিয়েছেন তিনি, সেই গোলে বায়ার্ন মিউনিখকে ১-০ ব্যবধানে হারিয়েছে ভার্ডার ব্রেমেন। ২০০৮ সালের পর এই প্রথম জার্মান জায়ান্টকে হারাতে পারলো ব্রেমেন।  এবারের লিগে দ্বিতীয় পরাজয় শীর্ষের বেয়ার লেভারকুজেনের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান গড়ে দিল বায়ার্ন মিউনিখকে। ১৮ ম্যাচে লেভারকুজেনের পয়েন্ট ৪৮, বায়ার্ন এক ম্যাচ কম খেলে সংগ্রহ করেছে ৪১ পয়েন্ট। ২০ পয়েন্ট পাওয়া ব্রেমেন রেলিগেশন জোন থেকে কিছুটা উপরে উঠেছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত