বিপিএল ক্রিকেট

বাবরকে নিয়ে নামলো রংপুর ব্যাটিংয়ে সিলেট

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০১:১৬ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আর কিছুক্ষণ পরই মাঠে নামছে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

রংপুর ও সিলেট দুই দলই এবারের আসরে তাদের প্রথম ম্যাচে হেরেছে। আজ পয়েন্টের খাতা খুলবে যে কোন একটি দল।

রংপুরের হয়ে এই ম্যাচে খেলছেন না সাকিব আল হাসান। চোখের চিকিৎসার জন্য খেলার বাইরে আছেন তিনি। তবে আজকের ম্যাচে একাদশে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত