সিটিতে আলভারেজের সঙ্গী হলেন 'নতুন মেসি'

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১০:০৭ পিএম

তরুণ আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার ক্লাদিও এচেভেরির সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা বাকি ছিল। সেটুকুও সেরে ফেললো ম্যানচেস্টার সিটি। শোনা গিয়েছিল, এচেভেরিকে ছয় বছরের জন্য দলে টানতে আগ্রহী সিটি। তবে চুক্তির মেয়াদটা সাড়ে চার বছরের।

রিভার প্লেট থেকে ১৮ বছরের এচেভেরিকে পেতে সিটির খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ পাউন্ড। অবশ্য খরচের অঙ্ক বাড়ার শর্তও আছে।

আগের শর্ত অনুযায়ী, এ বছরের বাকিটা সময় বর্তমান ক্লাব রিভার প্লেটেই খেলবেন এচেভেরি। ২০২৫ সালে যোগ দেবেন সিটিতে।

সবশেষ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে পড়েছিলেন এচেভেরি। তাকে মনে করা হয় ‘নতুন মেসি'।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত