বিপিএলের সিলেট পর্বের শুরুর দিন থেকেই দেখা গেছে বিষয়টি। তবুও তা যেন এড়িয়ে গেছে দুর্দান্ত ঢাকার চোখ। যারাই আগে ব্যাট করেছে, তারাই এ মাঠে জয় পেয়েছে। আজও ফরচুন বরিশাল পরে ব্যাট করে হেরেছে। কিন্তু শিক্ষা নেননি ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচটিতে টস জিতে মুখস্ত বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মোসাদ্দেক। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।
গতকাল হারের পর সিলেটে রংপুরের টানা দ্বিতীয় ম্যাচ। সিলেটে এসে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে দুর্দান্ত ঢাকা, বিপরীতে টানা দুই দিনে দুই ম্যাচ খেলছে রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্স একাদশ-
বাবর আজম, রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রিপন মন্ডল।
দুর্দান্ত ঢাকা একাদশ-
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, দানুশকা গুনাথিলাকা, চতুরঙ্গ ডি সিলভা, অ্যালেক্স রস, ইরফান শুক্কুর (উইকেটকিপার), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।
