বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কুষ্টিয়া অঞ্চল পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।
কুষ্টিয়া সরকারি কলেজের ড. এম ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনে পরীক্ষা নেন পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক লাল মোহাম্মদ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আতাউর রহমান আতা বলেন, ‘শিক্ষাখাতে সরকার বিপুল অর্থ ব্যয় করে নানা উদ্যোগ গ্রহন করেছে। আজকের শিক্ষার্থীরা যাতে আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে পরিবার, সমাজ ও দেশ গঠনে অবদান রাখতে পারে সেজন্য ভূমি রাখবে এ জাতীয় আয়োজন।
আয়োজনের আহ্বায়ক পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক লাল মোহাম্মদ বলেন, ‘ফিজিক্স আয়োজনের মূল লক্ষ্য স্কুল কলেজের শিক্ষার্থীদের ফিজিক্স বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জন ও দক্ষতা বাড়ানো। যার মাধ্যমে শিক্ষার্থীরা ভাবতে শিখে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় বলেন, ‘বিজ্ঞান মনোষ্ক প্রজন্ম গড়ে তোলায় ফিজিক্স অলিম্পিয়াডের গুরুত্ব অনেক। এসব আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সুপ্ত প্রতিভা বিকাশে সহায়ক হয়।
