কারবারিকে ছেড়ে উদ্ধার মাদক বিক্রি দুই কনস্টেবলের

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০২:৪৩ এএম

হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে সেই মাদক বিক্রির অভিযোগ উঠেছে কাশিমনগর ফাঁড়ির দুই কনস্টেবলের বিরুদ্ধে। গত ২৩ জানুয়ারি রাতে এ ঘটনার পর গত শুক্রবার তাদের প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। দুই কনস্টেবল হলেন মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত মো. রিপন মিয়া ও মো. আল আমিন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রিপন মিয়া ও মো. আল আমিন ঊর্ধ্বতন কোনো অফিসার ছাড়া নিজেরাই মনতলা এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেন। পরে ২০ হাজার টাকা নিয়ে ওই মাদক কারবারিকে ছেড়ে দেন। পরে তারা উদ্ধার করা ছয় কেজি গাঁজা অন্যত্র বিক্রি করে দেন। গত ২৫ জানুয়ারি বিষয়টি জানাজানি হয়। মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানিয়েছেন, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং পুলিশ সুপার (সাময়িক দায়িত্বে) হাসিবুল ইসলামের আদেশে তাদের হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত