কার মাথায় উঠবে মুকুট

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০১:২৭ পিএম

২০০৬ থেকে শুরু করে গত ১৭ বছরে কেবল একবারই আধুনিক টেনিসের তিন কিংবদন্তি ফেদেরার-নাদাল-জকোভিচের হাতের ছোঁয়া পায়নি অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। ২০১৪ সালে স্তান ভাভরিঙ্কা এ শিরোপা জেতেন নাদালকে হারিয়ে।

এছাড়া অস্ট্রেলিয়ান ওপেন এবার পেতে যাচ্ছে পুরুষ সিঙ্গেলসে নতুন কোনো মুকুটধারীকে। আজ মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় দুবারের রানার আপ দানিল মেদভেদেভ ও প্রথমবার ফাইনালে ওঠা ইয়ানিক সিনারের মধ্যে বিজয়ীর হাতে শোভা পাবে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা।

চতুর্থ বাছাই ২২ বছরের ইতালিয়ান খেলোয়াড় সিনার এবারই প্রথম খেলবেন কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল। এবারের আসরে সেমির আগে হারেননি কোনো সেট। সেমিতে পরাস্ত করেছেন কিংবদন্তি জকোভিচকে। শুধু হারাননি, কুড়িয়েছেন ভূয়সী প্রশংসা।

২০২১ ও ২০২২ এর পর আবার ফাইনাল খেলবেন তৃতীয় বাছাই মেদভেদেভ। ২০২১-এ ইউএস ওপেন জেতার পর এবার সুযোগ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম নিজের করে নেওয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত