বিআরটিসির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিআরটিসির ২৯৭তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার পর্ষদ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। সভার শুরুতেই আলোচ্যসূচি উপস্থাপন করেন এস এম কামরুজ্জামান, পরিচালক (প্রশাসন)।
সভায় অপারেটর (চালক) গ্রেড-সি পদে নিয়োগের জন্য পাবলিক সার্ভিস ভেহিক্যাল (পিএসভি) শিথিলকরণ এবং কন্ডাক্টর-ডি (কাউন্টারম্যান) শূন্য পদে জনবল নিয়োগে বিআরটিএ কর্র্তৃক কন্ডাক্টর লাইসেন্স ছাড়া আবেদন গ্রহণসহ নিয়োগের অনুমতি প্রদান বিষয়ে আলোচনা করা হয়েছে। বিজ্ঞপ্তি
