ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলায় ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। এ সময় শৈলকূপা উপজেলার মদনডাঙ্গায় স্কুলের পাশে অবস্থিত ১টি ও হরিনাকুন্ডু উপজেলায় ১টি অবৈধ ইটভাটা এস্কভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
জরিমানাকৃত ৭ টি অবৈধ ইটভাটা হলো-ভাই ভাই ব্রিকস, আরাফ ব্রিকস, একতা ব্রিকস, সোহান ব্রিকস, রুমা ব্রিকস, এ জেড ডাবলু ব্রিকস ও বিশ্বাস ব্রিকস।
ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান, এমন অভিযান জেলার সকল অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে পরিচালনা করা হবে।
