অপু বিশ্বাসকে ‘টোকাই’ বললেন বুবলীর বোন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম

শাকিব খানকে কেন্দ্র করে তার দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর বাগবিতণ্ডা নতুন কিছু নয়। একে অন্যকে কাদা ছুঁড়ে প্রায়ই খবরের শিরোনাম হন তারা। তাদের এই রেশারেশির মাঝে এবার নতুন করে নাম জড়িয়েছে বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমির।

সম্প্রতি অপু বিশ্বাসকে নিয়ে তার কিছু ভিডিও সোশ্যালে ভাইরাল হয়েছে। এ ঘটনায় অপু-ভক্তরাও তাকে নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন।

প্রায়ই নাজনীন মিমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে অপু বিশ্বাসকে নিয়ে সমালোচনা করে আসছেন। তাকে ইঙ্গিত করে মিমি লিখেছেন, ‘অপু বিশ্বাস তো বুবলীর নাম নিয়ে ভাইরাল হচ্ছে।’ এছাড়াও তার বিভিন্ন ভিডিও’র ক্যাপশনে দেখা যায়, ‘সিনেমায় কাজ নেই, ফিতা কেটে বেড়ায় অপু’ বা ‘অপু বয়স্ক মহিলা, বস্তা পচা মাল’- এমন শিরোনাম।

এ ছাড়া মিমি প্রকাশ্যে অপু বিশ্বাসকে ‘টোকাই’সহ নানা অকথ্য ভাষায় গালিগালাজও করেছেন। বিষয়টি এখন নেটিজেনদের চর্চায়। অপু-বুবলীর ঝগড়া মেনে নিলেও তারা মানতে পারছেন না মিমিকে।

এদিকে, এক সময় শাকিব-অপুর বেশ কিছু সিনেমায় প্লেব্যাক করেছেন মিমি। মিডিয়ার সঙ্গে যুক্ত প্রায় সবাই বিবাহিত শাকিব-অপুর সম্পর্কে অবহিত ছিলেন। নেটিজেনরা তাই দাবি করছেন, শাকিব-অপুর বিবাহিত সম্পর্ক না জানার কথা নয় এই গায়িকার। অনেকে প্রশ্ন তুলছেন- জানার পরও বোনকে কেন শাকিব সম্পর্কে সাবধান করেননি মিমি?

আবার বোন হলেই যে প্রকাশ্যে অন্যের সমালোচনা করতে হবে- এমনটাও মানতে নারাজ নেটিজেনরা। তবে মিমির এসব ভিডিও নিয়ে এখনও মুখ খুলেননি অপু। মন্তব্য করেননি চিত্রনায়িকা শবনম বুবলীও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত