ত্বক পরিচর্যায় ব্যবহৃত পণ্য কতটুকু কাজ করে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৯ এএম

ত্বক ভালো রাখতে সবাই নানারকম প্রসাধনী ব্যবহার করেন। ত্বকের চর্চার সঠিক স্কিন কেয়ার রুটিনও অনুসরণ করেন কেউ কেউ। অনেক সময় দেখা যায়, যথাযথ ত্বকচর্চা করার পরও ব্যবহৃত প্রসাধনী পণ্যগুলো ঠিকঠাক কাজ করে না। অনেকে বিষয়টি বুঝতে পারলেও জানেন না কারণ।

জেনে নিন : বিরতি চায় ত্বকও। কোনো এক কাজ নিয়মিত করতে থাকলে মানুষের যেমন বিরতির প্রয়োজন হয়, তেমনি ত্বকেরও একই স্কিন কেয়ার রুটিন থেকে বিরতি প্রয়োজন। সহজভাবে বললে, নিয়মিত ব্যবহার করা সিরাম, টোনার বা যে কোনো মুখে ব্যবহারের অ্যাসিড থেকে ত্বক বিরতি চায়। অনেক সময় হয়তো ভাবছেন এসব তো ত্বকের উপকারের জন্যই ব্যবহার করছেন। কিন্তু প্রকৃতপক্ষে একটা সময়ের পর ত্বককে কিছুটা বিশ্রাম দিন। এর মানে এটা নয় যে, ত্বক পরিষ্কার, ময়েশ্চারাইজিং এবং সানব্লক ব্যবহার করাও বারণ। বরং এ পণ্যগুলো ব্যবহার করতে পারেন। কেননা একদমই মৌলিক রুটিন। যা করতে পারেন তা হলো কয়েক সপ্তাহের জন্য ত্বকে ব্যবহারের সিরাম, টোনার, এক্সফোলিয়েটর কিংবা আনুষঙ্গিক পণ্যগুলো ব্যবহারে বিরতি দিন।

ত্বকে ব্যবহারের জন্য প্রসাধনী ক্রয়ের আগে অবশ্যই এমনকি ব্যবহারকালীন সময়েও দেখে নিন পণ্যের মেয়াদ। মেয়াদ পেরিয়ে গেলে প্রসাধনী ব্যবহার করা উচিত না। এমনকি যদি এটি খুবই দামি প্রসাধনী হয় তবুও। নিয়মিত ব্যবহারের কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ত্বকে কাজ করা বন্ধ করে দেয় তাহলে দ্রুতই দেখে নিন সে পণ্যের মেয়াদ এখনো আছে কি না। মেয়াদোত্তীর্ণ কোনো প্রসাধনীই ত্বকে কাজ করবে না।

হরমোনের প্রভাবে খাদ্যাভ্যাসে পরিবর্তন, জীবনযাপনে নানা পরিবর্তন এমনকি ঘুমের অভ্যাসের পরিবর্তনের জন্যও হরমোনের নানা পরিবর্তন হয়ে থাকে। যখনই হরমোনের পরিবর্তন ঘটে তখন অধিকাংশ ক্ষেত্রেই স্কিন কেয়ার পণ্য কাজ করে না। সঠিকভাবে না প্রয়োগ করলে। ত্বক ভালো রাখতে সঠিক পণ্য ব্যবহার জরুরি, তেমনি সঠিক উপায়ে প্রয়োগ করাও সমান জরুরি। অন্যথায় এসব পণ্য ত্বকের জন্য সুফল নাও হতে পারে। একসঙ্গে অনেক পণ্য একদম না। একই সঙ্গে অনেক ধরনের পণ্য ত্বকে ব্যবহারের কারণেও স্কিন কেয়ার রুটিনে

থাকা পণ্য কাজ করা বন্ধ করে দেয় অনেক সময়। সকালে এক ধরনের পণ্য তো দুপুরে আরেকটি পণ্য বেছে নিলে ত্বক ভালো ফলাফল ভালো হয় না এটাই স্বাভাবিক। এমনকি দুদিন এক পণ্য, পরে আবার ভিন্ন পণ্য ত্বকে ব্যবহারেও  ফলাফল ভালো হয় না। তাই চেষ্টা করুন স্কিন কেয়ার রুটিনে অন্তর্ভুক্ত পণ্যগুলোই ব্যবহার করার এবং যে পণ্য ব্যবহারের পর ভালো ফলাফল পেতে অন্তত ৩-৪ সপ্তাহ সেটি ব্যবহার করুন।  আর যা করবেন ত্বক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই করা উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত